আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কথা সুর ও ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধের বাংলাদেশ

বিনোদন রিপোর্টার

কথা সুর ও ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধের বাংলাদেশ

কথা সুর ও ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হৃদয়ে লালিত দেশপ্রেম, ভালোবাসা এবং আবেগ মিশে রং তুলিতে হেসে উঠল মুক্তিযুদ্ধ ও ইতিহাস। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে আজ, ৩১ মার্চ অনুষ্ঠিত হলো রং তুলিতে মুক্তিযুদ্ধ।

দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ এবং শিশু চিত্রশিল্পীরা ক্যানভাসে রং তুলি দিয়ে ফুটিয়ে তুললেন বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধকে। শুরুতেই সুর বিহারের শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান। আফজাল হোসেন-এর উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মো. খুরশীদ আলম এবং রফিকুল আলম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কথা বলেন, চিত্রশিল্পী হাশেম খান, রফিকুন নবী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার, অন্যদিনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম, চিত্রশিল্পী আবদুস সাত্তার, ফরিদা জামান, রেবেকা সুলতানা, অশোক কর্মকার, আলপ্তগীন তুষার, কিরিটি চন্দ্র বিশ্বাস, আবদুল মান্নান, সোহাগ পারভেজ সহ নবীন প্রবীণ অর্ধ শতাধিক চিত্রশিল্পী। স্বাধীনতা পুরস্কার পাওয়ায় মুকিত মজুমদার বাবুকে চিত্রশিল্পীদের স্বাক্ষরিত একটি অভিনন্দন স্মারক তুলে দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন