আবেগঘন পোস্ট নুসরাতের, ‘ফিরলেন আপন ঘরে’

বিনোদন ডেস্ক

আবেগঘন পোস্ট নুসরাতের, ‘ফিরলেন আপন ঘরে’

বিনোদন জগতে একটা সময় উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু। পরে থিতু হয়েছেন চলচ্চিত্র। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘আশিকী’ দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় পদার্পণ। গল্পটি ঢাকাই অভিনেত্রী-মডেল নুসরাত ফারিয়ার।

বিজ্ঞাপন

শুরু থেকে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কিছু সিনেমায় কাজ করেন নুসরাত ফারিয়া। পরে হঠাৎ ছন্দপতন ঘটে। তাদের কোনো সিনেমায় আর দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর আবার জাজের ঘরে ফিরলেন নায়িকা।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে। পরে সামাজিকমাধ্যমে অভিনেত্রী এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। দেন আবেগঘন স্ট্যাটাস।

“ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।

২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর । এই লোকটাকে (আজিজ) ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে; কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা— ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন