আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত সংগীতশিল্পী ন্যান্সির

বিনোদন রিপোর্টার

‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত সংগীতশিল্পী ন্যান্সির

আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেই সাথে একটি নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে প্রথমবারের মতো দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোট নিয়ে নিজের ভাবনা এবার প্রকাশ করলেন ন্যান্সি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। সারা দেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চলছে, তখনই 'না' ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ সংগীতশিল্পী।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন এ সংগীতশিল্পী— তিনি 'না' ভোটের পক্ষে। যদিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ তাকে এ নিয়ে তীব্র তোপের মুখে ফেলেছেন। তবে এসবের তোয়াক্কা না করে নজর দিচ্ছেন নিজের দিকে স্পষ্টভাষী সংগীতশিল্পী।

ন্যান্সি সব সময়ই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে। বিগত সময় তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক কনসার্ট আর অনুষ্ঠান বাতিল হয়েছে। তবু জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলে গেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমেও ন্যান্সি বেশ সরব বিএনপির প্রচারে। পাশাপাশি দলটিকে নিয়ে একাধিক গানেও দেখা গেছে এ তারকাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...