সান্তাহারে কুড়িগ্রাম ট্রেন লাইনচ্যুতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেন লাইনচ্যুতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

কমিটিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমেদসহ আরও দুজন কর্মকর্তা।

গতকাল সোমবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর ঠিক পূর্বমুহূর্তে ট্রেনটির পাওয়ার কার বা লাগেজ ভ্যানের বগিটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন