সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত দুই দিনের অভিযানে এসব চোরাচালানি মালামাল আটক করে।
ব্যাটালিয়ন সদর দপ্তর এবং বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির পৃথক অভিযানে ভারতীয় কসমেটিকস, বিভিন্ন ধরনের শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল ও ইয়াবাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
এ ছাড়া অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা এবং বাংলাদেশি মৃগেল মাছও আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

