ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল: তমা মির্জা

ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল: তমা মির্জা

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে বইছে ক্ষোভ আর শোকের আবহ। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছে সাধারণ মানুষ।

ধর্ষকদের এমন শাস্তি নিশ্চিত করতে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক পোস্টে তমা লেখেন, ‘ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে, এমন বিচার হবে যে এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা সপ্নেও ভাবতে পারবে না।’

শুধু তাই নয়, ধর্ষণ মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবীরা দাঁড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে তমা লেখেন, কিসের তদন্ত, কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?’

নিহত শিশু রামিসাকে নিজের বোন মনে করে তমা বলেন, ‘রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের হত্যাকারীর বিচার চাই।’

উল্লেখ্য, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানিয়েছে, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন