ফিলিস্তিনের সমর্থনে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত।

জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভকারীরা ইসরাইলের প্রতি পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থনের প্রতিবাদে সমাবেশ করেছেন। এ সময় তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

রোববার ইরাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও বহু বিক্ষোভকারী সমাবেশ করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং গাজায় ইসরাইলি সরকারের অপরাধ বন্ধের দাবি জানিয়েছেন।

বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনকে অবশ্যই মুক্ত করতে হবে’—এই স্লোগান দিয়ে অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের প্রতিবাদ জানান।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন