মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত
ছবি: সংগৃহীত।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার এক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রণধীর জয়সোয়াল বলেন, ‘পশ্চিম এশিয়ায় যে ঘটনাপ্রবাহ ঘটছে, আমরা তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি। এই মুহূর্তে এ বিষয়ে আমার বলার এটুকুই আছে।’

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে ঢাকা মক্কা চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে আগ্রহী—এমন বক্তব্য দেয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানালো।

চুক্তিটির লক্ষ্য হলো তিন দেশের মধ্যে সম্মিলিত প্রতিরোধক্ষমতা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। চুক্তিতে বলা হয়েছে, তিন স্বাক্ষরকারী দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে একই সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। জয়সোয়াল জানান, সফর নিয়ে এই মুহূর্তে নতুন কোনো তথ্য নেই। সফরের সময়সূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

সূত্র: দ্য ইকনোমিকস টাইমস

আএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন