পাডিক্কালের সেঞ্চুরিতে ভারতের দিন

পাডিক্কালের সেঞ্চুরিতে ভারতের দিন

শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত। দিন শেষে ৭৩ ওভারে ২ উইকেটে ২৮৮ রান তুলেছে তারা। দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১৩১ রানে অপরাজিত আছেন দেবদূত পাডিক্কাল। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পাডিক্কাল। টেস্টে ২০ ম্যাচ পর তিন নম্বরে পজিশনে সেঞ্চুরির খরা ঘুচল ভারতের। পাডিক্কালের ইনিংস ছিল দারুণ নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেল। স্পিনারদের বিপক্ষে ক্রিজ আকড়ে থাকা, সময় বুঝে আক্রমণাত্মক হয়ে ওঠা এবং সুইপে রান তুলে শ্রীলঙ্কার বোলারদের চাপে রাখেন তিনি।

অন্যদিকে ওপেনার লোকেশ রাহুল ৭৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। হাতে ক্র্যাম্পের কারণে চা-বিরতির পর আর ব্যাট করতে পারেননি তিনি। তার ইনিংসে ছিল একটি ছক্কা। তিন নম্বরে নেমে শুভমান গিল ১৬ রান করে প্রবাথ জয়সুরিয়ার বলে ক্যাচ দেন। একমাত্র তার উইকেটই বল করে তুলে নিতে পেরেছে শ্রীলঙ্কা। এর আগে যশস্বী জয়সওয়াল ৩২ রান করে রানআউট হন। অভিষেক স্পিনার কেশারা নুয়ান্থার বলে শট খেলে রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে দুই দফায় খেলা বন্ধ থাকে। তবে গলের উইকেটে প্রথম দিন থেকেই স্পিনাররা উল্লেখযোগ্য টার্ন পেয়েছেন। শেষ সেশনে বল গড়ে ৪.৫ ডিগ্রি পর্যন্ত ঘুরেছে। ফলে ম্যাচ যত এগোবে, উইকেট আরও স্পিনবান্ধব হয়ে উঠতে পারে; এমন আশঙ্কা এখন শ্রীলঙ্কার। ম্যাচের গতি প্রকৃতি বুঝতে তাই দ্বিতীয় দিনের চোখ রাখতে হচ্ছে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৭৩ ওভারে ২৮৮/২ (পাডিক্কাল ১৩১*, রাহুল ৭৭, জয়সওয়াল ৩২; জয়াসুরিয়া ১/৭৭)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন