সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সরিয়ে ক্যারমের অ্যাডহক কমিটি পুর্নগঠিত

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সরিয়ে ক্যারমের অ্যাডহক কমিটি পুর্নগঠিত
সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে সরিয়ে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের অ্যাডহক কমিটি পুর্নগঠন করা হয়েছে। সভাপতি অধ্যাপক ডা. এম. এ. মুহিত স্বপদে বহাল থাকলেও নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে বড় পরিবর্তন এসেছে। আগের কমিটির আজহারুল ইসলামের কনকে জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন মোঃ মহিউদ্দিন মুহসীন। অন্যদিকে, আগের কমিটির সদস্য হাফিজুর রহমান চঞ্চলকে করা হয়েছে কোষাধ্যক্ষ। বাদ পড়েছেন আগের কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়া জেডএম গোলাম মোতাকাব্বির জাহাঙ্গীর চেঙ্গিস। আগের কমিটি ছিল ২৭ জনের। তবে রদবদল করে পুর্নগঠিত কমিটি হয়েছে ২৯ জনের।

বিজ্ঞাপন

ক্যারম ফেডারেশনের পুর্নগঠিত কমিটি

সভাপতি: অধ্যাপক ডা. এম. এ. মুহিত, সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজি, লতিফুল ইসলাম শিবলী, এ. আর. এম সালাহ উদ্দিন, মোঃ আল-মামুনও শফিউল আলম বাবু। সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মুহসীন, যুগ্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান ও আওলাদ হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান চঞ্চল, সদস্য মোঃ মনিরুল হক, মোহাম্মদ আরিফ, মোঃ আরিফুল ইসলাম, শেখ বেলাল আহমেদ, মোঃ আমির হামজা, হাবীবা চৌধুরী বীথি, ফাইজুন নেছা ফাইজা, আরাফাত রনি, একরাম আফসার, মোঃ জাহিদ হাসান, সাব্বির আহমেদ সোহেল, মোঃ শামীম হাওলাদার, নাসির উদ্দিন আহমেদ, সরকার রাশিদুল ইসলাম পাহাড়ী, মোঃ এরশাদুল কাদের ফারুকী, রাজিব পাটোয়ারী, মোঃ মনিরুজ্জামান, কে এম এ ওয়ারেছ রুবেল ও রাকিবুল আহসান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন