সেমিনারে সিএসইর সাবেক সভাপতি

কমোডিটি এক্সচেঞ্জ পুঁজিবাজারে আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে

কমোডিটি এক্সচেঞ্জ পুঁজিবাজারে আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে তা প্রতিষ্ঠানটির জন্য আয়ের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সিএসইর সাবেক সভাপতি ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের বহুমুখীকরণ : কমোডিটি এক্সচেঞ্জের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা সালমান বলেন, কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে উৎপাদক এবং সাধারণ ব্যবসায়ীরা চুক্তিভিত্তিক লেনদেনের মাধ্যমে তাদের পণ্যের ভবিষ্যৎ দামের ঝুঁকি কমাতে পারবেন। তবে কমোডিটি লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি অত্যন্ত বেশি উল্লেখ করে তিনি বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাত্র ১০ শতাংশ মার্জিন দিয়ে বড় অঙ্কের লেনদেনে প্রবেশ করলে একদিনেই বড় ধরনের লোকসান বা ক্ষতি হতে পারে। তাই নিজের আর্থিক সক্ষমতার বাইরে গিয়ে কোনো বিনিয়োগকারীকে লেনদেন না করার পরামর্শ দেন তিনি।

বাজারে কারসাজির ঝুঁকি প্রসঙ্গে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান বলেন, সিএসইর স্বয়ংক্রিয় লেনদেন এবং নজরদারি ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এই প্ল্যাটফর্মে লেনদেনের প্রতিটি তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকে। ফলে বাজারে কোনো প্রকার কারসাজি হলে নিয়ন্ত্রক সংস্থা চাইলে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে সহজেই তা শনাক্ত করতে পারবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন