হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

বিনোদন রিপোর্টার

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

মা তুমি কোন আকাশে থাকো/ আমায় কি আর আগের মতো তুমি ডাকো— এমনই হৃদয়ভাঙা আকুতি নিয়ে এক মা হারানো মানিকের গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মা কোন আকাশে থাকো’। নাট্যকার জুলহাস জায়েদের রচনা এবং শামীম রেজা জুয়েলের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে প্লাস মিডয়া।

নাটকটি নিয়ে পরিচালক জানান, এটি ভীষণ হৃদয়স্পর্শী গল্পের নাটক। ছোট বয়সে অনেকের মা পৃথিবী ছেড়ে চলে যায়। মা হারা শিশুদের পৃথিবী কি যে অন্ধকার এবং শূন্যতায় ঘেরা থাকে, এই নাটক আপনাকে সেই অনুভূতির কাছে নিয়ে যাবে। গল্পের তুলি খুব ছোট বয়সে কঠিন রোগে তার মাকে হারায়। বাবা তাকে ভীষণ ভালোবাসে। কিন্তু একটা সময় দুই পরিবার মিলে তুলির বাবাকে রাজি কারায়, তার খালাকে বিয়ে করার জন্য। আদরের মেয়ের সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু পৃথিবীর জাগতিক হিসাব কখনোই মনগড়া হয় না। বাস্তবতা সবসময় চিন্তার বিপরীত দাঁড়ায়। শেষে তুলির কি পরিণতি হয়! সে কি তার মায়ের আপন বোনের মধ্যে মাকে খুঁজে পায়, নাকি শূন্যতার বৃত্তে হারিয়ে যায়। জানতে হলে আপনাকে দেখতে হবে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’।

বিজ্ঞাপন

‘ওরে চামবাজ’, ‘একজন খারাপ লোকের খোঁজে’-এর মতো জনপ্রিয় নাটকের ধারাবাহিকতায় এবারও প্লাস মিডিয়া কোয়ালিটি কন্টেন নিয়ে হাজির হয়েছে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই নাটকে তুলি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী মৌনিয়া রহমান বনান্তী।

এছাড়া তুলির বাবা এবং খালার চরিত্রে অভিনয় করেছেন ইফতেখার ইফতি এবং মিহি আহসান। নাটকের অন্যান্য চরিত্রে বিশেষ করে, তুলির মায়ের ভূমিকায় সুমায়রা রহমান অভিনয় করেছেন। একই সঙ্গে সম্পা নিজাম, বৈদ্যনাথ সাহাদের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন প্রযোজক-পরিচালক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...