ভালোবাসা, অপবাদ ও বেদনার গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘প্রবাসী বউ’। নাটকের কাহিনি ও সংলাপ লিখেছেন অনামিকা মন্ডল। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। গল্পে দেখা যায়, আম্বিয়া তিন বছর পর বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। তার স্বামী রাকিব খুব খুশি বউ ফিরে আসায়। আম্বিয়া-রাকিবের সংসারে আছেন রাকিবের মা ও বোন।
বউ ফিরে আসায় খুশিতে রাকিব পুরো গ্রামে মিষ্টি বিতরন করে। ফুলের মালা দিয়ে বউকে বরণ করে নেয়। আম্বিয়াও খুশি স্বামীর এত ভালোবাসা পেয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু গ্রামের মাতবর আম্বিয়ার কাছে সুযোগ নিতে আসে। আম্বিয়াকে প্রেম নিবেদন করে। গল্প মোড় নেয় অন্যদিকে।
একটা সময় আম্বিয়া অসুস্থ হয়ে পড়ে। আম্বিয়াকে রাকিব হসপিটালাইজড করে। ডাক্তার বলে আম্বিয়ার ক্যান্সার হয়েছে। আম্বিয়া জানতো সেটা। এজন্যই বিদেশ থেকে তাকে দেশে পাঠানো হয়েছে। ক্যান্সারের খরচ অনেক। এসব শুনে রাকিবের খুব অনুতাপ বোধ হয়। সে আম্বিয়াকে সরি বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আম্বিয়া স্টেজ থ্রিতে আছে। রাকিব পাগল হয়ে যায় এই কথা শুনে। বউকে বাঁচানোর জন্য ছোটাছুটি করতে থাকে। এভাবেই ‘প্রবাসী বউ’ নাটকের গল্প এগিয়ে যায়।
আম্বিয়া চরিত্রে অহনা রহমান, রাকিব চরিত্রে রাশেদ সীমান্ত অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ইরা তালুকদার, এস এম কামরুল বাহার, সাহেলা আক্তার, ফারহানা এশা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, অয়ন খান প্রমুখ। নাটকটি ঈদে আর টিভিতে প্রচার হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

