আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসছে পারসা-ইয়ামিন জুটির ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’

বিনোদন রিপোর্টার

আসছে পারসা-ইয়ামিন জুটির ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’

অচেনা পথের অপ্রত্যাশিত জার্নি আর প্রেমের মিষ্টি গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন অরিজিনাল ড্রামা ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। ফরহাদ আহমেদ ইশান পরিচালিত এই রোমান্টিক-কমেডি নাটকটি আজ থেকে স্ট্রিমিং হবে বঙ্গতে।

এক দুর্ঘটনা থেকে শুরু হওয়া যাত্রায় দুজন অচেনা মানুষ জড়িয়ে পড়ে এক অপ্রত্যাশিত রোড ট্রিপে। আর সেই পথই বদলে দেয় তাদের ভালোবাসা ও জীবনের মানে। এতে জুটি বেধে অভিনয় করেছেন পারসা ইভানা ও ফাইজুল ইয়ামিন।

বিজ্ঞাপন

পরিচালক ফরহাদ আহমেদ ইশান বলেন, ‘অপ্রত্যাশিত যাত্রাপথে দুজন মানুষের কাছাকাছি আসার গল্প এটি। কমেডি, অ্যাডভেঞ্চার আর রোমান্সের এই দারুণ মিশ্রণটি দর্শকরা উপভোগ করবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন