মোশাররফ করিমের ‘বউয়ের মামলা’

বিনোদন রিপোর্টার

মোশাররফ করিমের ‘বউয়ের মামলা’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘বউয়ের মামলা’ শিরোনামের বিশেষ নাটক নির্মাণ করেছেন পরিচালক জিয়াউদ্দিন আলম। নাটকটি শনিবার বিকালে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নাটকটির গল্প রচনা করেছেন শামীম সিকদার। লেজার ভিশনের প্রযোজনায় নির্মিত এ নাটকে পারিবারিক ও সামাজিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, আনিসুর রহমান বরুন, শেলী আহসান, রেশমা আহমেদ, প্রীতি আহমেদ, সিদ্দিক মাস্টার, জহিরুল হক, আয়মান শুভ ও রানা আহমেদ।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন সামসুল ইসলাম লেলিন, জে এইচ চঞ্চল ও রেজিন। সম্পাদনা ও রঙ বিন্যাসের দায়িত্বে ছিলেন টিডি দুপক। আবহসংগীত পরিচালনা করেছেন তানজিল হাসান।

নির্মাতাদের প্রত্যাশা, ঈদ উপলক্ষে নাটকটি দর্শকদের জন্য বিনোদন ও ভাবনার সমন্বয়ে একটি উপভোগ্য আয়োজন হয়ে উঠবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...