মধ্য রাতে সরকারি কর্মকর্তাদের সাথে সমাজকল্যাণ মন্ত্রীর মতবিনিময়

মধ্য রাতে সরকারি কর্মকর্তাদের সাথে সমাজকল্যাণ মন্ত্রীর মতবিনিময়

দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি ওই সভা করেন।

বিজ্ঞাপন

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত ওই সভায় নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার সভায় সভাপতিত্ব করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন