লন্ডনের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী দিনে ‘আগন্তুক’

বিনোদন রিপোর্টার

লন্ডনের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী দিনে ‘আগন্তুক’

রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’। এই সিনেমা প্রদর্শনীর মাধ্যমে ১৭ মে দুপুর ১২টায় পর্দা উঠবে উৎসবের। 

লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ২৩ মে পর্যন্ত।

বিজ্ঞাপন

এবারের আসরে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরানসহ বিশ্বের ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

এবারের উৎসবে বাংলাদেশের সিনেমার জয়জয়কার দেখা যাচ্ছে। উৎসবের তালিকায় থাকা বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে আরও রয়েছে ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’।

উৎসবে বাংলাদেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু প্রশংসিত সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অব ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহপ্রবেশ’, চীনের ‘দ্য শোর অব লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’। 

অন্যদিকে, ২৩ মে সন্ধ্যা ৬টায় ভারতের চলচ্চিত্র ‘স্বার্থপর’ প্রদর্শনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের। সমাপনী অনুষ্ঠান ছাড়া জেনেসিস সিনেমা হলের বাকি সব প্রদর্শনী সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...