আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিনিয়াস কিডস সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার

জিনিয়াস কিডস সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত শিশুদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস সিজন-৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৯ রমজান। অনুষ্ঠানটি পুরো রমজানজুড়ে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভি-তে প্রচারিত হয়ে আসছে।

কিডস ক্রিয়েশন টিভির সিইও ও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ-এর সভাপতিত্বে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ড. চৌধুরী মাহমুদ হাসান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, সাইফুল্লাহ মানছুর, ডিএম এমদাদুল হক, ড. মনোয়ার হোসাইন, আবেদুর রহমান এবং মাহবুব মুকুল। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আহসান হাবীব খান।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা। প্রথম রানারআপ হয়েছে ইবনে তাইমিয়া স্কুল ও কলেজ এবং দ্বিতীয় রানারআপ বিএএফ শাহীন কলেজ ঢাকা।

চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ লাখ টাকা পুরস্কার, প্রথম রানারআপ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪০ হাজার টাকা। এছাড়া চতুর্থ স্থান অধিকারী পেয়েছে ৩০ হাজার টাকা এবং ১০ম স্থান পর্যন্ত অংশগ্রহণকারীদের নগদ ১০ হাজার টাকা, সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়েছে।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি ২৯ রমজান সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে একযোগে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি নিবেদন করছে আকিজ প্লাসটিকস এবং পাওয়ার্ড বাই ইস্তাম্বুল হোটেল এন্ড রেস্টুরেন্ট।

এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক পিএলসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আব্দুল্লাহিল কাফি ও হাবিবুল্লাহ শিকদার।

উল্লেখ্য, সারাদেশের দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের আয়োজনটি প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত হয়ে উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন