আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১০০ নতুন গান নিয়ে ঈদ উৎসব

বিনোদন রিপোর্টার

১০০ নতুন গান নিয়ে ঈদ উৎসব

একশটি নতুন গান নিয়ে ঈদ উৎসবের আসর সাজিয়েছে জি-সিরিজ ও অগ্নিবীণা। সঙ্গে থাকছে ২৫টি নাটক এবং ১০টি পুরোনো সিনেমা। এমন আয়োজন দেশের আর কোনো সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের তালিকায় পাওয়া যায়নি।

প্রতিষ্ঠান দুটির ঈদের শুরুটা হচ্ছে তাহসানের ‘নিয়তি’ গান দিয়ে। এরপর রয়েছে এফএ সুমনের ‘ও আমার দিলের টুকরো’, সাদমান পাপ্পুর ‘আমি মানে তুমি-২’, ইমন খানের ‘আমার ভেঙে গেল ঘর’, কিশোর পলাশের ‘আজকে বন্ধুর গায়েহলুদ’, মাটির গান ‘তোরে চিনতে পরান পাখি’, তাবিজ ফারুকের রয়েছে ৯টি গান ‘আমার ভালোবাসা’ এবং নীপা, মুন্না খানের ‘দূর প্রবাসে’, পথিক নবীর ‘নজর যখন ওইখানে পড়ে’, জিসান খান শুভর ‘আদ্যোপান্ত’, পার্থ বড়ুয়ার ‘সহজলভ্য নয়’, মিজানের ‘দ্বিধার দুয়ার’, পারভেজের ‘দিল জানে রে’, লেলিনের নতুন গান ‘এভাবে যায় কি বাঁচা’, সাদাতের ‘নিঠুর প্রিয়জন’, সাজুর ‘তোর দিলে কি একটু মায়া নাই’, জেনস সুমনের ‘কে যে কার’, তৌসিফের ‘ভুল’, সূচনা শৌলীর ‘যন্ত্রণা’, সালমার ‘জাত গেল জাত গেল’, অলোক চক্রবর্তীর ‘ভালোবাসিয়া গেলা ভুলে’, কাজী কেএনআই-র ‘জয়িতা’, ওয়াসিম পাগলার ‘ভালোবেসে কী পেলি’, রক টাউন ব্যান্ডের অ্যালবাম ‘বৃষ্টির গান’, জিমি শাহ-র ‘অসমাপ্ত’, সুজিত মোস্তফার ‘এখন আমি’, সুকন্যার ‘আশা পূর্ণ হলো না’, জয়িতার ‘যে রাতে মোড়’, নাবিলের ‘মাগো মা’, মোতাজ্জের হোসেনের ‘নারে না বন্ধু’, লায়লার ‘ওই চরণে দাসের যোগ্য নই’, বিউটির ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, আয়শা জেবিন দীপার ‘চাতক বাঁচে কেমনে’ এবং নাদিমের ‘কবে সাধুর চরণে’ প্রভৃতি।

বিজ্ঞাপন

প্রযোজক নাজমুল হক ভুঁইয়া খালেদ বলেন, ‘প্রতিটি গান একেকটি আবেগের রঙতুলিতে আঁকা চিত্রকর্ম, যা শুধু শোনা নয়, অনুভব করার মতো।’

আজ থেকে জি-সিরিজের ঈদের আয়োজন শুরু হচ্ছে। গানের বাইরে এই আয়োজনের প্রথম নাটক হচ্ছে পথিক সাধন পরিচালিত ‘সাতদিন’। অভিনয় করেছেন খায়রুল বাশার ও রিয়া ঘোষ। ঈদের দিন থাকছে শিমুল শর্মা পরিচালিত ‘কাবজাব’। এ নাটকে অভিনয় করেছেন শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ অনেকে।

ঈদের দ্বিতীয় দিন থাকছে সুব্রত কুমার সঞ্জীবের ‘বোবা কান্না’। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া মেহনতি। ঈদের তৃতীয় দিনে থাকছে দুই নাটক। আহসান হাবিব আকিক পরিচালিত ‘চার নম্বর বউ’-তে মোশাররফ করিমের সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি। এছাড়া সুব্রত কুমার সঞ্জীবের ‘ফড়িয়া’। অভিনয়ে আছেন খায়রুল বাশার ও সাফা কবির।

ঈদের চতুর্থ দিনে দেখতে পাবেন পথিক সাধন পরিচালিত ‘নিঃস্ব তুমি আমি’। নাটকে দেখা যাবে আরশ খান ও সামিরা খান মাহিকে। ঈদের পঞ্চম দিনে ফরহাদ আহমেদ ইশান পরিচালিত ‘বাতাসের ফুল’। অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল। ঈদের ষষ্ঠ দিনে সাইদুর ইমন পরিচালিত ‘সে কি আসবে না?’ নাটকে অভিনেতা হিসেবে রয়েছেন ইয়াশ রোহান, আইশা খান ও নাজিবা বাশার।

সপ্তম দিনে আছে স্যামুয়েল হকের গল্পে নির্মিত পথিক সাধনের আরেকটি বিশেষ নাটক ‘ইরার পদ্ম’। এতে জুটি বেঁধেছেন খায়রুল বাশার ও সাদনিমা বিনতে নোমান। অষ্টম দিনে পথিক সাধনের নাটক ‘চাওয়া পাওয়া’। এতে অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। এবারের ঈদে ১০টি সিনেমা রয়েছে এই ব্যানারে। সিনেমাগুলো হলো- আদম, স্বপ্নে দেখা রাজকন্যা, বরিশাইল্যা পরী, ব-কলমের ভালোবাসা, হৈমন্তির ইতিকথা, আমাদের বাউল, হরিজন, তুফান, মুনাফিক, সোনাই বন্ধু, রাজকন্যা, সম্রাট, বাদল ও বিজয়িনী সোনাভান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন