শুভমিতা ও শরীফের ‘পাশাপাশি’

বিনোদন রিপোর্টার

শুভমিতা ও শরীফের ‘পাশাপাশি’

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শরীফ দীর্ঘদিন ধরেই গান করছেন। ক্যারিয়ারের শুরুতে একক গান করলেও সম্প্রতি তিনি আলোচনায় আসেন দেশ ও দেশের বাইরের কয়েকজন খ্যাতিমান শিল্পীর সঙ্গে দ্বৈতগান করে।

তারই ধারাবাহিকতায় কলকাতার শুভমিতার সঙ্গে এবার ‘পাশাপাশি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন শরীফ।

বিজ্ঞাপন

গানটির গীতিকার ও সুরকার আসাদ আফজাল, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আসিফ ইসলামের নির্দেশনায় নান্দনিক ভিডিও আকারে ‘তিন তার’-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

‘পাশাপাশি’ গানে মডেল হয়েছেন শরীফ ও রিকা। গানটির চিত্রায়ণ হয়েছে শ্রীমঙ্গলে। গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিব মোস্তফা।

কণ্ঠশিল্পী শরীফ বলেন, শুভমিতার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। ‘দৃষ্টিহীন’ গানটি শ্রোতারা ভালোভাবে গ্রহণ করায় ‘পাশাপাশি’ গানের জন্ম। আমি আমার সবটুকু উজাড় করে গানটি গেয়েছি। শুভমিতা দিদিকে ধন্যবাদ জানাই তার স্বভাবসূলভ মনোমুগ্ধকর গায়কি দিয়ে গানটিকে অনন্য সুন্দর করে তোলার জন্য।

আশা করি বরাবরের মতো এবারও গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা অটুট থাকবে, যা আমাকে সুরের আকাশে নিজস্ব অবস্থান তৈরি করতে সাহায্য করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন