আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলা খেয়াল উৎসব ২০২৬ অনুষ্ঠিত

বিনোদন রিপোর্টার

বাংলা খেয়াল উৎসব ২০২৬ অনুষ্ঠিত

শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বড় আয়োজন ‘বাংলা খেয়াল উৎসব’। প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সঙ্গীতের মিলনমেলা ‘বাংলা খেয়াল উৎসব ২০২৬’ । চ্যানেল আইয়ের উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার প্রয়াসে খেয়াল উৎসবের এই আয়োজন।

বাংলা খেয়াল উৎসব সঙ্গীত অনুরাগীদের মাঝে সুর ছড়িয়েছে। ৩১ জানুয়ারি বিকেল ৫.৩০ মিনিট থেকে শুরু হয়ে উৎসবের কার্যক্রম শেষ হয় ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়।

বিজ্ঞাপন

১৩তম এই বাংলা খেয়ালের উদ্যোক্তা ছিলেন সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান। প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরাকে সঙ্গে নিয়ে উৎসবের উদ্ধোধন করেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

অনুষ্ঠানটি প্রযোজনা করেন অনন্যা রুমা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন