জীবনের নানান বিষয় নিয়ে পর্দায় ববিতা

বিনোদন রিপোর্টার

জীবনের নানান বিষয় নিয়ে পর্দায় ববিতা

ঢাকার সিনেমার স্বপ্ন নায়িকা ববিতা সম্প্রতি প্রথমবারের মত কোন টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন। চ্যানেল আইতে এসেছিলেন রাজকীয় সংবর্ধনায়। একই সময়ে তিনি মুখোমুখি হন শীর্ষস্থানীয় চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান-এর।

দ্বিতীয় বারের মত ববিতা অংশ নেন এক অবিস্মরণীয় সাক্ষাৎকার অনুষ্ঠানে। যেখানে তিনি এই প্রথম অকপটে মন খুলে কথা বলেছেন জীবনের নানান বিষয়ে। হঠাৎ বিয়ে, বাসর রাত, প্রয়াত স্বামীর সাথে ভুল বুঝাবুঝি, এখন পর্যন্ত আর বিয়ে না করা, একমাত্র সন্তান অনিকের প্রতি তীব্র স্নেহে মোহাবিষ্ট থাকার কারণ, নায়ক জাফর ইকবালের সাথে গভীর প্রেমের স্বীকারোক্তি- এমন বিষয়ের বাইরেও নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন।

বিজ্ঞাপন

‘বরেণ্য ববিতা’ শিরোনামের সাক্ষাৎকারটি প্রচারিত হবে ৪ জুন রাত ৯.৩৫ মিনিটে চ্যানেল আইতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন