আজ শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

আজ শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

নব্বই দশকের প্রাণোচ্ছল নায়িকা পূর্ণিমার উপস্থাপনায় হার্টথ্রব নায়ক শাকিব খানের ব্যক্তিজীবন, প্রেম, অভিনয় জীবনের নানা জানা অজানা কথা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’।

বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না শাকিব খান পূর্ণিমা জুটিও বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছিলেন এবং সেই সিনেমাগুলোও হয়েছিল জনপ্রিয়। দুজনের বন্ধুত্বপূর্ণ আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।

বিজ্ঞাপন

‘পরান যা জলিয়া রে’ গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান এবং পূর্ণিমা। অনুষ্ঠানের ভেতরেই দর্শক নানা চমক উপভোগ করবেন। ইফতেখার মুনিম-এর প্রযোজনায় আজ, শুক্রবার রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন