আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহে রমজানে মাসব্যাপী ‘ইসলাম জানা অজানা’

বিনোদন রিপোর্টার

মাহে রমজানে মাসব্যাপী ‘ইসলাম জানা অজানা’

পবিত্র রমজান উপলক্ষে চ্যানেলে চ্যানেলে থাকছে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় পুরো রমজান মাস জুড়ে দেখা যাবে ইসলাম-এর নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘ইসলাম জানা অজানা’। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন বিকাল ৪:০৫ মিনিটে চ্যানেল আইতে।

শাইখ সিরাজ-এর পরিকল্পনায়, এম কে জামানের পরিচালনায়, এবং মুফতি ফজলুল হক-এর উপস্থাপনায় ইসলাম-এর নানা জানা অজানা বিষয় এবং নিদর্শন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ‘কাফেলা’ দেখবেন প্রতিদিন বিকাল ৪:২৫ মিনিটে। কাফেলা প্রচারের পূর্বে প্রচারিত হবে আলোচনা অনুষ্ঠান রমজানুল মোবারক। বিকাল ৫:৩০ মিনিটে কেকা ফেরদৌসীর পরিচালনা ও উপস্থাপনায় রকমারি ইফতার আয়োজন নিয়ে ভিম মনোহর ইফতার।

বিজ্ঞাপন

মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রতি বৃহস্পতিবার রাত ১০:১৫ মিনিটে দেখবেন ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ। এছাড়াও থাকছে ইফতার পরবর্তী হামদ ও নাত। এবং সেহরীপূর্ব অনুষ্ঠান খতমে কুরআন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন