তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে একে অভিনয় করেন, আজান, তোমার আমার, শাদী, রাজা এলো শহরে, বন্ধন, গোধূলির প্রেম সহ বেশ কয়েকটি বাংলা এবং ঊর্দু চলচ্চিত্রে।
অভিনয়ের সূত্র ধরেই পরিচয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রযোজক, পরিচালক কাজী জহির-এর সঙ্গে। চিত্রা ফিল্মস-এর ব্যানারে প্রযোজনা করেন নয়ন তারা, ময়না মতি, অবুঝ মন, চাষীর মেয়ে, বধূ বিদায়, আমার স্বপ্ন সহ বেশ কয়েকটি চলচ্চিত্র।
এই প্রথম তিনি টেলিভিশনে তার অভিনয় এবং ব্যক্তি জীবনের নানা জানা অজানা কথা বলেছেন ‘অনেক সাধের ময়না’ অনুষ্ঠানে, খ্যাতিমান সাংবাদিক আবদুর রহমান-এর সঙ্গে। অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে আগামী ২৮ মার্চ বিকাল ৫:২০ মিনিটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

