বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির বিবৃতি

বইমেলায় ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ জুলাই শহীদদের অবমাননা

বইমেলায় ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ জুলাই শহীদদের অবমাননা

গণঅভ্যুত্থানের বইমেলাতে ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ জুলাই শহীদদের আত্মত্যাগের অবমাননা ও গণআকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, বাংলা একাডেমি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলায়’ এমন কিছু প্রকাশনীর অংশগ্রহণ ঘটেছে, যাদের অতীত কর্মকাণ্ড স্পষ্টভাবে গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিবাদপুষ্ট। এই বইমেলা শহীদদের রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার স্মারক। এই মেলায় তাদেরই উত্তরসূরিদের জায়গা, যারা গণতন্ত্র, মুক্তচিন্তা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত। সেখানে কোনোভাবেই তাদের জায়গা হতে পারে না, যারা অতীতে ফ্যাসিবাদী সরকার ও স্বৈরশাসকদের প্রচারযন্ত্র হিসেবে কাজ করেছে কিংবা আজও গোপনে সেই চেতনাকে লালন করে চলেছে।

তারা আরও বলেন, আমরা মনে করি, স্বাধীনতার বইমেলায় যেমন রাজাকারদের জায়গা হতে পারে না, তেমনি গণঅভ্যুত্থানের বইমেলাতেও পরাজিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দালালদের জায়গা হতে পারে না। তাদের অংশগ্রহণ শহীদদের আত্মত্যাগের অবমাননা ও গণআকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলা একাডেমির প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে ওই চিহ্নিত প্রকাশকদের বরাদ্দ স্টল বাতিল করুন। জনগণের মেলা যেন দালাল ও বিপথগামীদের আশ্রয়স্থল না হয়। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, করব। গণতন্ত্র, প্রগতি ও মুক্ত চিন্তার পক্ষে আমরা আজও অটল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন