ডাকসু নির্বাচন: শেষ দিনে ফরম নিলেন ৯৩ জন, ২৮ পদে লড়বেন ৬৫৮

ডাকসু নির্বাচন: শেষ দিনে ফরম নিলেন ৯৩ জন, ২৮ পদে লড়বেন ৬৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে শেষ দিনে মঙ্গলবার ফরম নেন ৯৩ জন। এর আগে টানা আট দিনে ৪৪২ জন ফরম সংগ্রহ করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৭ হাজার শিক্ষার্থীর তুলনায় প্রতি একশ জনে গড়ে ১.৭৮ জন করে ডাকসু নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার নিজের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, “এ পর্যন্ত ৬৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে জমা পড়েছে ১০৬টি।”

তবে শেষ দিনে হল সংসদ নির্বাচনের কত ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি। সোমবার পর্যন্ত হল সংসদের জন্য ১ হাজার ২২৬ জন মনোনয়ন ফরম নিয়েছিলেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার। এরপর যাচাই-বাছাই শেষে ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ডাকসু নির্বাচনে কেবল বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ কোনো দলীয় পরিচয়ে ফরম নেননি। ভোটের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থী অপরাধীর তালিকায় নাম থাকলে তার প্রার্থিতা বাতিলের সুযোগ থাকবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন