সুন্দর সন্ধ্যায় শুরু হয়েছিল এই আয়োজন। ঢাকার মিরপুরের একটি ভবনের রুফটপে। সেখানে পাশে ফুটবল খেলার মাঠ, সুইমিং পুল, রেস্তোরাঁ—সবই আছে। আয়োজকরা অত্যন্ত আন্তরিক। তারা সব সময় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের খেয়াল রাখছেন। এই আয়োজনটি করেছে লা রিভ নামের বাংলাদেশের একটি বিখ্যাত ফ্যাশন হাউস। তারা তাদের ঈদের কালেকশন ও নতুন গ্রাহকসেবা চালু করার কথা ঘোষণা করেছেন। এআই এই মুহূর্তে আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিষয়। এই প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল ট্রায়াল রুমসেবা চালু করেছে লা রিভ। একটি পোশাক নির্বাচন করে নিজের ছবি আপলোড করতে হবে। এরপর নির্বাচিত পোশাকে অটোমেটিক কেমন লাগছে, সেটি দেখতে পারবেন যেকোনো ক্রেতা।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেছেন, ‘প্রায় ১ হাজার ৫০০-এর মতো আমাদের স্টাইলিশ পোশাক আছে । এই ফ্যাশন হাউসের লক্ষ্য হলো, দেশ ও দেশের বাইরে নামকরা একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। আমাদের ২৬টি আউটলেট আছে। আটটি বিভাগীয় শহরে, বাকিগুলো ঢাকায়। দেশের বাইরে আছে সিঙ্গাপুরে। সেখানে অনলাইনের মাধ্যমে হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও তাইওয়ানে পোশাক বিক্রি করছে লা রিভ। আর বাংলাদেশ থেকে অর্ডার যাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায়। আমাদের উদ্দেশ্য, ফ্যাশনের রানওয়েতে যে অনুভূতি নিয়ে হেঁটে যায় মডেল, পোশাকটি পরে একই অনুভূতি লাভ করবেন সব ক্রেতা। আর বিশ্বব্যাপী একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে লা রিভ।
এবারের লা রিভের ঈদের কালেকশনের উদ্বোধন করা হয়েছে। এর নাম হলো মুভমেন্ট বা গতি। ঈদ এমন একটি আয়োজন, যেখানে মানুষের সব ধরনের মুভমেন্টের সম্মিলন ঘটে। তাই এবারের ঈদের কালেকশনে লা রিভ মনের শান্তি আসে এমন সব আর্দি, জুয়েল ও প্যালেট টোন যেমন পার্পল টনিক, ওয়াশড ব্ল্যাক, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইনরাস, নিউট্রাল টোন ইত্যাদিতে ফোকাস করেছে লা রিভ। এনার্জি দেয় এমন রঙ পোশাকে ফুটিয়ে তুলেছে লা রিভ। এই রঙগুলো হলো অর্কিড পিঙ্ক, সোলার ফ্ল্যাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক ইত্যাদি। ভাইব্রেন্ট মনোক্রোমাটিক কালার চোখে পড়বে এই কালেকশনে।
ফেব্রিক বাছাইয়ে ফ্লোয়ি মুভমেন্ট দেয় এমন কাপড় বেছে নেওয়া হয়েছে এবার। এ জন্য প্রিন্ট বা কালার টোনে মেলে এমন ভিন্ন ধাঁচের কাপড়ের কম্বিনেশন করা হয়েছে। যেমনÑএবার একই পোশাকে জুম ও ক্রেপের সঙ্গে মসলিন যোগ হয়েছে। সিল্কের সঙ্গে মসলিনের চমৎকার কম্বিনেশন দেখা যাবে পার্টি কালেকশনে। ডিজাইনে রিলাক্সড প্যাটার্ন রাখা হয়েছে, যেন পোশাকের মুভমেন্টে আনন্দময় অনুভূতি তৈরি হয়। কারচুপি, এমব্রয়ডারি, ক্যাটওয়ার্ক, লেজার কাট, ফয়েল প্রিন্ট ইত্যাদির রুচিশীল ব্যবহার করেছে লা রিভ। ফলে তাদের পোশাকগুলোয় উৎসবের আমেজ এসেছে।
প্রিন্ট স্টোরিতে প্রাধান্য পেয়েছে অভিজাত ঝারোখা প্রিন্ট, যার মূল হলো মুঘল ধাঁচের কারুকাজ। একই সঙ্গে এথলিক মান্দালা প্রিন্ট ব্যবহার করেছে লা রিভ। প্রকৃতির বিভিন্ন উপকরণ যেমন পদ্ম, শাপলার মোটিভ চোখে পড়বে এবার।
পুরুষদের পাশাপাশি নারীদের জন্য পার্টি, এথনিক, ক্যাজুয়াল সব ধরনের অনুষ্ঠান উপযোগী পোশাক থাকছে এবারের ঈদ কালেকশনে। টেন্ডি সালোয়ার-কামিজ, কোÑঅর্ড সেট, শ্রাগ স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস শার্ট, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ সিল্ক ও সুতির দারুণ সব ঈদের স্টাইলিস্ট পোশাক এনেছে লা রিভ।
তাদের এক্সক্লুসিভ লেভেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কমিজ সেট, কেপ স্টাইল টপ, লেয়ার্ড-লং টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি স্টাইল।
লা রিভের ঈদ কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে। ঘরে বসেই ঈদ-শপিং করতে পারেন এখানে www.lerevecraze.com. ডাউনলোড করতে পারেন লা রিভ অ্যাপ। মেসেঞ্জারে অর্ডার করতে পারেন www.facebook.com/lerevecraze.
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

