আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যেভাবে ফেসবুক বন্ধুদের আনফ্রেন্ড বা ব্লক করবেন

তথ্য-প্রযুক্তি ডেস্ক

যেভাবে ফেসবুক বন্ধুদের আনফ্রেন্ড বা ব্লক করবেন
ছবি: সংগৃহীত

ফেসবুকে অনেক সময় কিছু অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেখানে কাউকে আনফ্রেন্ড বা ব্লক করার প্রয়োজন হয়। আপনি ওই ব্যক্তির পোস্ট বা আপডেট দেখতে পারবেন না এবং তাকে আপনার বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তিও আপনার পোস্ট দেখতে পারবে না। তবে আপনার পাবলিক করা পোস্টগুলো ওই ব্যক্তি দেখতে পারবে। আর কাউকে ব্লক করলে, সেই ব্যক্তি আপনার প্রোফাইলও দেখতে পারবে না এবং আপনিও তার পোস্টগুলোও দেখতে পাবেন না। এ ক্ষেত্রে দুজনের প্রোফাইল থাকলেও কেউ কারো পোস্ট দেখতে পারে না।

বিজ্ঞাপন

যেভাবে ফেসবুকে কাউকে আনফ্রেন্ড করবেন

১। আপনার ফোনে ফেসবুক চালু করুন।

২। এরপর ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকোনে) আইকোনে ট্যাপ করুন।

৩। এবার ‘ইউওর ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন।

৪। এখন স্ক্রিনে সবগুলো ফেসবুক বন্ধুর তালিকা দেখাবে। যাকে ব্লক করতে চান তালিকাটি স্ক্রল করে তাকে খুঁজে বের করুন। তবে বন্ধু তালিকা বড় হলে ওপরের দিকে সার্চ বাটনে ট্যাপ করুন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন।

৫। কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাওয়া পর তার নামের পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৬। মেনু থেকে ‘আনফ্রেন্ড’ অপশনে ট্যাপ করুন।

৭। এরপর পপ আপ নোটিফিকেশন থেকে ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।

যেভাবে ফেসবুকে ব্লক করবেন

১। আপনার ফোনে ফেসবুক চালু করুন।

২। এরপর ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকোনে) আইকোনে ট্যাপ করুন।

৩। এবার ‘ইউওর ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন।

৪। এখন স্ক্রিনে সবগুলো ফেসবুক বন্ধুর তালিকা দেখাবে। যাকে ব্লক করতে চান তালিকাটি স্ক্রল করে তাকে খুঁজে বের করুন। তবে বন্ধু তালিকা বড় হলে ওপরের দিকে সার্চ বাটনে ট্যাপ করুন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন।

৫। কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাওয়া পর তার নামের পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৬। মেনু থেকে ‘ব্লক’ অপশনে ট্যাপ করুন।

৭। এরপর পপ আপ নোটিফিকেশন থেকে ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন