দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে এ রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,১৫৭ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭৯ জন। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,২৩৬ শিশু। এনিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ৯৯৯ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। বাকি ৮৯৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৮৬ হাজার ২৯৬ শিশু।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ৬৬ হাজার ৪৬১ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৯ হাজার ৮৩৫ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩৫৯ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৪০ হাজার ৮৫০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে সিলেট ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৬৬ জন।
বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ৪৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৬৩ শিশু এবং সন্দেহজনক হাম মৃত্যু হয়েছে ৪০৩ জনের। এরপরেই রয়েছে সিলেট বিভাগে নিশ্চিত হামে ৩ জনসহ ১৫৯ জন, রাজশাহীতে ৩ জন মোট ৯৫ জন, ময়মনসিংহে দুইজনসহ ৭৭ জন, বরিশালে ১৯ জনসহ ৭৬ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৭৫ জন, খুলনাতে হামের উপসর্গে ৩৭ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


