হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যেসব অভ্যাস গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যেসব অভ্যাস গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের

বিশ্বজুড়ে হৃদরোগ ও হার্ট অ্যাটাকে প্রতি বছর লাখো মানুষের মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই শরীর আগেভাগে কিছু সতর্ক সংকেত দিলেও সেগুলো উপেক্ষা করা হয়। ফলে হঠাৎ করেই গুরুতর জটিলতা তৈরি হতে পারে। তাই হৃদযন্ত্র সুস্থ রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত কিছু অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জেরেমি লন্ডনের মতে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কয়েকটি বিষয় বিশেষভাবে মেনে চলা প্রয়োজন।

ধূমপান পরিহার: সিগারেট, ভ্যাপিংসহ সব ধরনের তামাকজাত পণ্য হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর। তাই ধূমপান সম্পূর্ণভাবে ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ: অনিয়ন্ত্রিত কোলেস্টেরল হৃদরোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে কোলেস্টেরলের পাশাপাশি অ্যাপোলিপোপ্রোটিন বি (ApoB) ও লিপোপ্রোটিন (এ) বা Lp(a)-এর মাত্রা সম্পর্কে ধারণা রাখা উপকারী হতে পারে।

রক্তচাপ পর্যবেক্ষণ: উচ্চ রক্তচাপ রক্তনালির ক্ষতি করে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ: অতিরিক্ত চিনি গ্রহণ কমিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন এই বিশেষজ্ঞ। অনিয়ন্ত্রিত রক্তে শর্করা ইনসুলিন রেজিস্ট্যান্সসহ বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এসব অভ্যাস নিয়মিত অনুসরণ করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হৃদযন্ত্রকে দীর্ঘদিন সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন