নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৪৬৬ জনে দাঁড়িয়েছে, যা গত বছরের এ সময়ের তুলনায় দ্বিগুণ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি রোগীর অধিকাংশই বরিশাল বিভাগের বাসিন্দা। বিশেষ করে বিভাগের বরগুনা জেলায় এ বছর রেকর্ড পরিমাণ ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালের তুলনায় সংক্রমণের হার বেশি হলেও মৃত্যুহার কিছুটা কম। গত বছরের ১৭ জুন পর্যন্ত ৪০ জনের প্রাণ ঝরলেও এ বছর এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

