জুলাইয়ের শেষের দিকে এসে ডেঙ্গুর প্রকোপ আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪শ’ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৩৯৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০১ জনই বরিশাল বিভাগের।
এ ছাড়াও চট্টগ্রামে ৬৪ জন, ঢাকা বিভাগে ৫২ জন, ঢাকা মহানগরীর মধ্যে ১০৬ জন, খুলনায় ২৬ জন, রাজশাহীতে ৩৮ জন, রংপুরে পাঁচজন এবং ময়মনসিংহে ভর্তি হয়েছেন একজন।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ হাজার ৩১৬ জনে দাঁড়িয়েছে।
থেমে নেই প্রাণহানিও। একজনের মৃত্যু হয়েছে। চল্লিশোর্ধ্ব ওই পুরুষ ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এই নিয়ে মৃতের সংখ্যা ৭৯ জনে ঠেকেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

