চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীতে চিকিৎসকেরা

জীবনযাত্রার পরিবর্তনে অ্যাজমা নিয়ন্ত্রণ সম্ভব

জীবনযাত্রার পরিবর্তনে অ্যাজমা নিয়ন্ত্রণ সম্ভব

বায়ু ও পরিবেশ দূষণসহ নানা জটিলতায় দেশে ক্রমাগত বাড়ছে অ্যাজমা তথা শ্বাসকষ্টের রোগী। বিশেষ করে শহরাঞ্চলে। তবে প্রাত্যহিক জীবনযাত্রায় পরিবর্তন আনলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন বক্ষব্যাধির চিকিৎসকেরা।

রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে চিকিৎসকেরা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এবং মহাসচিব অধ্যাপক ডা. গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

এ সময় হৃদ্‌রোগ ও বক্ষব্যাধির চিকিৎসকেরা বলেন, শ্বাসকষ্টজনিত দীর্ঘ মেয়াদি রোগ অ্যাজমা। ধুলোবালি, দূষণ, ঠান্ডা পরিবেশ এবং বংশগত কারণে অ্যাজমার ঝুঁকি বাড়ে। তবে নিয়মিত ইনহেলার ব্যবহার, জীবনযাত্রার পরিবর্তন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললেই এ রোগ নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন ছাড়াও দেশের খ্যাতনামাসহ বক্ষরোগ, হৃদ্‌রোগ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন