বিগত সময়ের মতো ভয়াবহ না হলেও থেমে নেই ডেঙ্গুর সংক্রমণ। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে। তবে আগের দিনের মতো এদিনেও কারো মৃত্যু হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ১০৮ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ৮২ ভাগই দক্ষিণের জেলা বরিশালের বাসিন্দা। সব মিলিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪১১ জনে পৌঁছেছে।
অন্যদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ২৩ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা ঢাকার বাইরে বেশি হলেও এ বছর মৃত্যু বেশি ঘটেছে ঢাকায়। মোট মৃত্যুর অর্ধেকই হয়েছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

