বান্দরবানের সিভিল সার্জন ওএসডি

বান্দরবানের সিভিল সার্জন ওএসডি
ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। সংগৃহীত ছবি

বান্দরবানের সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতে ডা. শাহীন হোসাইন চৌধুরীকে আগামী ২৪ আগস্টের মধ্যে মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিলে ২৫ আগস্ট থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

তবে ডা. শাহীন হোসাইন চৌধুরীকে বান্দরবানের সিভিল সার্জনের পদ থেকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এর আগে মঙ্গলবার বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর পরপরই সিভিল সার্জনকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে জাবেদ রেজার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং সিভিল সার্জনকে প্রত্যাহারের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন