আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

আতিকুর রহমান নগরী

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

মশাবাহিত ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ১১৩৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন মোট ৩২৩ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ হাজার ৭৭৩ জনে।

বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ৮৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিহং বিভাগে ৮২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...