শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া রাবার বাগান নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। বুধবার বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করেন।
জানা যায়, চোরাই পথে আনা এসব ভারতীয় প্রসাধনীর আনুমানিক মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুরের কর্ণঝোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছে—এমন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। পরে তাদের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পণ্য রেখে পালিয়ে যান।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ জানান, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

