২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪২০, মৃত্যু ১

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪২০, মৃত্যু ১

অব্যাহত সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এডিস মশাবাহিত ভাইরাস ডেঙ্গুর শিকার চার শতাধিক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৪২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে বরিশালে সর্বোচ্চ ১১৬ জন। সবচেয়ে কম তিনজন ভর্তি হয়েছেন রংপুরে। সব মিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৮০ জন।

বিজ্ঞাপন

অন্যদিকে, নতুন করে মারা যাওয়া একমাত্র নারী রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন