বর্ষা শুরুর আগেই ভয়ংকর হয়ে ওঠার বার্তা দিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এডিস মশাবাহিত ভাইরাসটি প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা না থাকায় বাড়ছে রোগীর সংখ্যা। গত একদিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এদিন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ২৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২৬১ জনই দক্ষিণের জেলা বরিশালের বাসিন্দা। সব মিলিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩০৩ জনে পৌঁছেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩ জন প্রাণ হারিয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

