একদিন পর ডেঙ্গুতে আবারও মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ। এখন পর্যন্ত এডিস মশাবাহিত ভাইরাসটিতে ৬০ জনের মৃত্যু হয়েছে। তবে প্রতিদিনই শত শত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায়ও ৩৭৫ জনকে ভর্তি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ভর্তি রোগীদের মধ্যে ১১৬ জনই বরিশাল বিভাগের।
বিজ্ঞাপন
এ ছাড়াও চট্টগ্রামে ৪২ জন, ঢাকা বিভাগে ৬১ জন, ঢাকা মহানগরীর মধ্যে ৭৯ জন, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ৮৮ জন, রাজশাহীতে ৫৩ জন এবং সিলেটে একজন হাসপাতালে ভর্তি হন।
এদিন রংপুর বিভাগে কেউ হাসপাতালে ভর্তি হননি। চলতি বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

