ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

শহর থেকে গ্রামে অব্যাহত রয়েছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে তিন শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এতে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ছুঁতে চলেছে। নতুন করে মারা গেছেন দুজন। তাদের দুজনই নারী। একজন আঠার বয়সোর্ধ্ব, অন্যজন ষাটোর্ধ্ব। একজন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা, অন্যজন বরিশাল বিভাগের। এই নিয়ে এ বছর ৬০ জনের প্রাণ কাড়ল এডিস মশাবাহিত ভাইরাসটি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৩২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে বরিশালেই সর্বোচ্চ ১১০ জন। এদিন সবচেয়ে কম একজন ভর্তি হয়েছেন সিলেট বিভাগে। সবমিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন