সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৯৫ জনের শরীরে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজন শিশুর। বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৩৫। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


