স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

দেশের সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনও বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে এই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।

বিজ্ঞাপন

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনা বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, সরকারি হাসপাতালের আশেপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক স্থাপনের প্রেক্ষাপটে এই নির্দেশনাটি এসেছে। সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ আছে এসব ক্লিনিকগুলোর বিরুদ্ধে। সরকারি হাসপাতালের অনেকই চিকিৎসকই নিয়মিত কর্ম-ঘণ্টার পর বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করার অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন