ডেঙ্গুতে আরেক মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৯১

ডেঙ্গুতে আরেক মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৯১

বছরের মাঝামাঝিতে এসে ক্রমেই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। প্রতিদিনের মতোই গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত প্রায় ৪০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে মারা গেছে একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৩৯১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশালেই সর্বোচ্চ ১২৮ জন। এদিন সবচেয়ে কম দুজন ভর্তি হয়েছে উত্তরের বিভাগ রংপুরে। সব মিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে নতুন মৃত্যু একমাত্র ব্যক্তি পুরুষ, তিনি ঢাকা দক্ষিণ করপোরেশন এলাকার বাসিন্দা। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন