পানি আনতে গিয়ে কথাকাটাকাটি

চকরিয়ায় যুবকের ঘুষিতে প্রাণ গেল শিশুর

চকরিয়ায় যুবকের ঘুষিতে প্রাণ গেল শিশুর
নিহত মোহাম্মদ তারেক । ছবি: আমার দেশ

কক্সবাজারের চকরিয়ায় পানি নিতে গিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবকের ঘুষিতে প্রাণ হরিয়েছে এক শিশু । এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চকরিয়া পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা বায়তুশ শরফ সড়কের বিয়াইবাড়ি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটার পর গুরুতর আহত অবস্থায় শিশু তারেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিৎিসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। কিন্তু চট্টগ্রামে পৌঁছার পূর্বেই লোহাগাড়া এলাকায় মারা যায় শিশু তারেক।

বিজ্ঞাপন

চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ তারেক (১০) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদের ছেলে। সে চকরিয়া পৌর সকরারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অবসর সময়ে বায়তুশ শরফ সড়কে তার নানার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নানার সহযোগী হিসেবে কাজ করত।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানের কাজ শেষ করে মঙ্গলবার রাতে বিয়াইবাড়ি রেস্টুরেন্টে পানি আনতে যায় তারেক। এ সময় রেস্টুরেন্টের ভিতরে আগে পিছে পানি নেওয়া নিয়ে এক যুবকের তারেকের সঙ্গে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে ওই যুবকটি তারেককে ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তারেককে উদ্ধার করে হাসপাতালে নিলে পরে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর চকরিয়া থানার শফিকুল ইসলাম রাজাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক পরবর্তী আইনগদ পদক্ষেপ নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন