খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কথা অস্বীকার করেছে ইরান। ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান হামিদ বোভার্ড বলেছেন, খার্গ দ্বীপে তেল উত্তোলন কার্যক্রম বন্ধ হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স নুরনিউজের বরাত দিয়ে জানিয়েছে, বোভার্ড এই গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ধ্বংস করার কথা অস্বীকার করেছেন।
এর আগে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইনের পোস্টে তিনি এ দাবি করেন এবং সঙ্গে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেন।
রয়টার্স নিশ্চিত করেছে যে, ভিডিও ক্লিপটি সম্ভবত বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে।
হামিদ বোভার্ড বলেন, ‘ট্রাম্পের টুইটগুলো হাস্যকর এবং খার্গের পরিস্থিতি শান্ত রয়েছে।’ এই দ্বীপ থেকে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয়। তিনি বলেন, ‘এর আগেও মার্কিনি ও ইসরাইলি বাহিনী এখানে বোমাবর্ষণ করেছে। তবে তেল শ্রমিকরা এক মুহূর্তের জন্যও কার্যক্রম বন্ধ হতে দেননি।’
ঠিকাদাররা বর্তমানে তেল সংরক্ষণের ট্যাংক এবং জেটিগুলো পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করছে বলেও জানান তিনি।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


