এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ইউজারদের ডিভাইস ব্যবহার ও কন্ট্রোল, দৈনন্দিন কাজ সহজ এবং বিভিন্ন অ্যাপের মধ্যে কো-অর্ডিনেশন করে কাজ করতেও সাহায্য করে। স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরো স্মার্ট, বাস্তবসম্মত ও পার্সোনালাইজড করতে গ্লোবাল এআইনির্ভর টেকনোলজি ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলা ক্ল’ (EllaClaw)। টেকনোর ‘এলা’ (Ella) অ্যাসিস্ট্যান্ট এবং ‘ওপেনক্ল’ (OpenClaw) ফ্রেমওয়ার্কের কম্বিনেশনে তৈরি এই টেকনোলজি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইউজারদের বিভিন্ন ডেইলি কাজ আরো সহজে ও অটোমেটিকভাবে সম্পন্ন করতেও সাহায্য করে।
সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার বদলে, ‘এলা ক্ল’ (EllaClaw) এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এটি ইউজারদের পছন্দ বুঝে স্মার্টফোনে তাদের অনুমতি দেওয়া বিভিন্ন কাজ করতে পারে। ৪০টিরও বেশি স্মার্ট স্কিলের মাধ্যমে চালিত এই এআই অ্যাসিস্ট্যান্ট অতিরিক্ত ব্যাটারি বা ডেটা ব্যবহার করা অ্যাপ ডিটেক্ট করা, র্যাম ও সিপিইউ রিসোর্স অপটিমাইজ করা, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাকটিভিটি কমানো এবং ডিভাইসের পারফরম্যান্স আরো ভালো রাখতে সাহায্য করে। তবে বড় কোনো কিছু চেঞ্জ করার আগে ইউজারের অনুমতি নেওয়া হয়, যাতে ডিভাইসের কন্ট্রোল সবসময় তাদের হাতেই থাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

