আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফোন হারালেও দূর থেকেই যেভাবে ডিলিট করতে পারবেন ছবি-ভিডিও

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফোন হারালেও দূর থেকেই যেভাবে ডিলিট করতে পারবেন  ছবি-ভিডিও

স্মার্টফোন এখন শুধু কল বা মেসেজের যন্ত্র নয় এতে জমা থাকে ব্যক্তিগত ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ব্যাংকিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মতো সংবেদনশীল তথ্য। ফোন হারানো বা চুরি হলে সবচেয়ে বড় ঝুঁকি এসব ডাটার নিরাপত্তা। তবে সুখবর হলো, ফোন হাতে না থাকলেও দূর থেকেই পুরো ডাটা ডিলিট করা সম্ভব।

অ্যান্ড্রয়েড ফোন হারালে করণীয়

বিজ্ঞাপন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের সেবা বেশ কার্যকর। ফোনে আগে থেকেই গুগল অ্যাকাউন্ট লগইন ও ইন্টারনেট চালু থাকতে হবে। অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে ব্রাউজারে গিয়ে ওপেন করে নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করুন। হারানো ফোনটি সিলেক্ট করে অপশনে ক্লিক করলেই ছবি, ভিডিওসহ সব ডাটা স্থায়ীভাবে মুছে যাবে।

আইফোন হারালে যেভাবে ডাটা মুছবেন

আইফোন ব্যবহারকারীরা ফিচার ব্যবহার করতে পারেন। আইক্লাউডে অ্যাপল আইডি লগইন ও ফিচারটি অন থাকতে হবে। অন্য ডিভাইস থেকে iCloud.com এ গিয়ে অ্যাপল আইডি দিয়ে লগইন করুন, অপশনে হারানো আইফোন নির্বাচন করে ‘Erase iPhone’ চাপুন। এতে ফোনের সব ব্যক্তিগত তথ্য ডিলিট হয়ে যাবে।

ক্লাউড ব্যাকআপ থাকলে দুশ্চিন্তা কম

যদি আগে থেকেই গুগল ফটোস বা আইক্লাউড ব্যাকআপ চালু থাকে, তাহলে ফোন থেকে ডাটা মুছে গেলেও ক্লাউডে থাকা ছবি-ভিডিও নিরাপদ থাকবে। নতুন ফোনে লগইন করলেই সেগুলো আবার পাওয়া যাবে।

অ্যাকাউন্ট ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন

ফোন হারানোর পর দ্রুত গুগল বা অ্যাপল আইডির পাসওয়ার্ড বদলানো জরুরি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল থেকে লগআউট করুন, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করুন এবং সিম কার্ড বন্ধ করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।

আগাম সতর্কতাই সেরা সুরক্ষা

ফোন হারানোর ঝুঁকি কমাতে আগে থেকেই Find My Device/Find My iPhone চালু রাখা, শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার, নিয়মিত ক্লাউড ব্যাকআপ এবং গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করে রাখা বুদ্ধিমানের কাজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন