সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার এবং তার রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

শনিবার সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে তার গ্রামের বাড়িতে কোরআন খতম এবং মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে দুপুরে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরণি বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ, এম সাইফুর রহমানের পুত্র, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য, স্মৃতি পরিষদের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া দিবসটি ঘিরে পৃথকভাবে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন